
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা,ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। পটিয়া উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এবং উৎসব কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজনকে ঘিরে পটিয়া সদরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে। সকালে অধিবাস কীর্তন ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পটিয়ার নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনি পুরোহিত ও তাঁর দলের শিল্পীরা শ্রীকৃষ্ণের লীলা, ভক্তিগীতি ও নৃত্য পরিবেশন করেন।
দুপুর ১২ টায় পটিয়া সদরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনে শোভাযাত্রাটি পটিয়া পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। নানা সাজে সজ্জিত হয়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন।
এর আগে সকাল ১১ টায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে
আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐক্য পরিষদ সাধারন সম্পাদক তাপস দে এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
পটিয়া উপজেলা শাখার সভাপতি মাস্টার শ্যামল কান্তি দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি বাবুল ঘোষ বাবুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সিনিয়র সহসভাপতি দীলিপ ঘোষ দীপু, দক্ষিণ জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস,বিএনপি নেতা ইসমাইল হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম জেলার মনিটরিং কমিটির সদস্য সুকান্ত তালুকদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটি আহ্বায়ক রাসেল চৌধুরী,বক্তব্য রাখেন রিংকি মেম্বার, শুক্লা মেম্বার, মিলকি মেম্বার, উত্তম মেম্বার, প্রবীর মেম্বার, সুমন মেম্বার, পূজা পরিষদ পটিয়া উপজেলার কার্যকরী সভাপতি রাজিব সেন, জুয়েল দাশ, বিএনপি নেতা তাপস চৌধুরী, সুবল দাশ,পূজা পরিষদ নেতা টিটু দে,মানতু দে, ডেনী শীল, কাঞ্চন মাষ্টার, তাপন চৌধুরী,সুবল আচার্য, মৃনাল মহাজন,যাদব সর্দার,মিথুন চৌধুরী, টিটন মজুমদার, উজ্জ্বল ভট্টাচার্য,
দুপুর ১টায় উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।





