
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যাহী অরাজনৈতিক সংগঠন জিরি জনকল্যাণ সংঘের উদ্যোগে ও পটিয়া থানার সহযোগিতায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জিরি জনকল্যাণ সংঘ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) যশ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদের সদস্য সচিব শামসুল হুদা চৌধুরী, সিনিয়র সদস্য আবু তাহের সওদাগর, সাবেক সভাপতি আব্দুল আলীম, জসিম উদ্দিন, আবুল হোসেন বাবুল সাবেক সাধারন সম্পাদক এরফানুল হক, সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল সিকদার (সুমন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক ইকরামুল কবির জাবেদ, ক্রীড়া সম্পাদক মো. সাকেদুল ইসলাম শাকিল, সহ-ক্রীড়া সম্পাদক এম. এ. আজিজ, প্রচার সম্পাদক মোরশেদুল আলম, সহ-প্রচার সম্পাদক আরমান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক সাঈদ হোসেন আরিফ, সাহিত্য বিষয় ও বিতর্ক সম্পাদক মো. ওমর ফারুক রাজু, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. আকতা জামান ও দপ্তর সম্পাদক মো. এয়াকুব।
এছাড়া সম্মানিত সদস্য খোরশেদ আলম গেদু, সাইফুল ইসলাম চৌধুরী এবং সদস্য মো. ইদ্রিস, জাবেদ, শাহাদাত হোসেন, জয়নাল আবেদিন, দিদারুল আলম, নেজাম উদ্দিন, সাদ্দাম, মাকসুদ আলম, ওয়াজেদসহ এলাকার সমাজসেবক আবু ইউছুপ সিকদার, মোহাম্মদ আলী সিকদার, সামশুল আলম সিকদার, মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মফিজ, আবু তৈয়ব ও শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক ব্যবসা, সেবন এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





